সরিষাবাড়ীতে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
সরিষাবাড়ীতে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বুধবার বিকেলে পরিষদ মাঠে দুইদিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা শাখার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা সরিষাবাড়ী শাখাসূত্রে জানা গেছে, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ নারী উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র রায়।

মেলা উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মোঃ মোহছেন উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, জাতীয় মহিলা সংস্থার জামালপুর জেলা কর্মকর্তা আসলাম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সায়লার নাজনিন ,প্রশিক্ষক ফিরোজ আহমেদ প্রমুখ।

গ্রাম থেকে শুরু করে নারী উদ্যোক্তা মেলায় ২৫টি স্টল বরাদ্দ দেয়া হয় । গ্রামীণ খাবার, নকশি কাথা, বিউটি পার্লারসহ বিভিন্ন পণ্যের মেলা বসানো হয়েছে।
জাতীয় মহিলা সংস্থা সরিষাবাড়ী শাখার প্রশিক্ষণ কর্মকর্তা মামুন হোসেন বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি