
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
সভায় বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক, সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারের অগ্রাধিকার প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, এবং জনসেবা খাতের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিভাগীয় কমিশনার সভায় বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সুশাসন ও সমন্বিত প্রশাসনিক কার্যক্রম অপরিহার্য। সকল দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে যাতে জনগণ সরাসরি উন্নয়নের সুফল ভোগ করতে পারে।
সভায় চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি জনসেবামুখী কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া, স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :