মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত | Daily AjKaler Kontho

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত


মাভাবিপ্রবি প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত
নানা কর্মসুচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে ১২ তলা একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়।
এছাড়া দুপুর ১২ টায় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, দুপুর ১২ টা ৩০ মিনিটে মন্দিরে প্রার্থনা, দুপুর ০১ টা ৩০ মিনিটে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, অপরাহ্ন ০৫ টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাব গুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ০৭ টা ৩০ মিনিটে আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়।
সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন
আজকালের কন্ঠ/আর এস/পি