
এতে বাসটি এবং এর পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া চারজন আহত হন। আহতরা হলেন, উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো.রেজু মিয়া (৬৭), মো. বেচু মিয়া (২৬) মো.আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল হোসেন বলেন, বাসে গ্যাস ভর্তির প্রায় শেষ পর্যায়ে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত কাউকে পাননি। তবে প্রত্যক্ষদর্শীরা কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছেন। তাদের কারও অবস্থা গুরুতর নয়।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শাহরিয়ার কামাল গণমাধ্যমকে জানান, একটি বাসে গ্যাস নিতে আসলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর এস/ এস
আপনার মতামত লিখুন :