লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০অক্টোবর) বিকেলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় পৌর বিএনপির সভাপতি মো মিলু শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ (নজরুল) ঠাকুর, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্যা, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হিরু মোল্যা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আশিকুর রহমান স্বপন, ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ফারুক হোসেনসহ প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি