Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১১, ২০২৫ , ১২:০৯ অপরাহ্ণ

লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০অক্টোবর) বিকেলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় পৌর বিএনপির সভাপতি মো মিলু শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ (নজরুল) ঠাকুর, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্যা, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হিরু মোল্যা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আশিকুর রহমান স্বপন, ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ফারুক হোসেনসহ প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন