
এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে তরুন প্রজন্মের ভুমিকা এবং সামাজিক সচেতনতা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত।
বরিশালের গৌরনদী ডিবেটিং সোসাইটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শাহতা জারাব সালেহীন, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত নির্মল চন্দ্র হালদার,মহিলাড়া কলেজের প্রভাষক জিনাত জাহান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ বাপ্পী সিকদার। বিতর্ক প্রতিযোগিতায় গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজ ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীরা অংশগ্রহন করে। সবশেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
আপনার মতামত লিখুন :