হাসপাতাল থেকে ফিরে যা বললেন সেই অভিনেত্রী | Daily AjKaler Kontho

হাসপাতাল থেকে ফিরে যা বললেন সেই অভিনেত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
হাসপাতাল থেকে ফিরে যা বললেন সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক : চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়া সেই অভিনেত্রী কারিশমা শর্মা এখনো পুরোপুরি সেরে ওঠেননি। শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভারতীয় এ তিনি। চলন্ত ট্রেন থেকে হঠাৎ লাফ দেওয়ায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ইতোমধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

ঘটনার দিন শাড়ি পরে ট্রেনে উঠছিলেন কারিশমা। ঠিক সে সময় চলন্ত ট্রেন থেকে লাফ দেন তিনি। কারণ ট্রেনের গতি বেড়ে গেলে ভারসাম্য রাখতে পারছিলেন না কারিশমা। বাধ্য হয়েই লাফ দেন তিনি। এতে আহত হয়ে পড়ে যান অভিনেত্রী। খবর পেয়ে তার সহকর্মী ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পোস্ট করার পর সবাই স্বস্তি প্রকাশ করেছেন।