নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরে বেসরকারি একটি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. মো. আমিনুর ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে তার নিজ কক্ষে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জনসেবা হাসপাতালের স্বত্ত্বাধিকারী।

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক ভাবে ধারণা করছি, এটা একটি হত্যাকান্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আজকালের কন্ঠ/আর বি/আর