জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ,‌ ৮৬ জনের প্রার্থিতা প্রত্যাহার | Daily AjKaler Kontho

জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ,‌ ৮৬ জনের প্রার্থিতা প্রত্যাহার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
জাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ,‌ ৮৬ জনের প্রার্থিতা প্রত্যাহার

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ৮৬ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে রয়েছেন ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ৯ জন।

শুক্রবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে চূড়ান্ত তালিকায় রয়েছেন ১০ জন। তারা হলেন, মোঃ শেখ সাদী হাসান (বাংলা বিভাগ), রাব্বি হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), আরিফুজ্জামান উজ্জ্বল(মার্কেটিং বিভাগ), আব্দুর রশিদ জিতু (তুলনামূলক সাহিত্য বিভাগ), সোহানুর রহামান (সরকার ও রাজনীতি বিভাগ), আরিফ উল্লাহ (ফার্মেসী বিভাগ), অমর্ত্য রায় জন (প্রত্নতত্ত্ব), মোঃ রাব্বি হোসেন (সরকার ও রাজনীতি), মোঃ আব্দুল মান্নান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), মোঃ মাহফুজুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান বিভাগ)।

সাধারণ সম্পাদক (জিএস) পদে চূড়ান্ত তালিকায় রয়েছেন ৯ জন। তারা হলেন, বাংলা বিভাগের আবু রায়হান কবির রাসেল, ইংরেজি বিভাগের মোঃ মাজহারুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সৈয়দা অনন্যা ফারিয়া, নাটক ও নাট্যতত্ব বিভাগের মোঃ শরণ এহসান, সরকার ও রাজনীতি বিভাগের তানজিলা হোসাইন বৈশাখী, ইতিহাস বিভাগের মোঃ শাকিল আলী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আবু তৌহিদ মোঃ সিয়াম, নৃবিজ্ঞান বিভাগের মোঃ তানবীর হোসেন।

এছাড়া নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৬ জন , পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮জন, সাংস্কৃতিক সম্পাদক ৮ জন, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, নারী সহ ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, পুরুষ সহ ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ৮ জন, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭ জন, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ৭ জন, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন, নারী কার্যকরী সদস্য পদে ১৬ জন এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজকালের কন্ঠ/আর বি