লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে NTRCA’র সুপারিশ প্রাপ্ত ৮ শিক্ষক | Daily AjKaler Kontho

লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে NTRCA’র সুপারিশ প্রাপ্ত ৮ শিক্ষক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে NTRCA’র সুপারিশ প্রাপ্ত ৮ শিক্ষক

মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে নতুন করে ৮ জন শিক্ষক নিয়োগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। এর মধ্যে ৭ জন রবিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বাকি একজন জীববিজ্ঞানের শিক্ষক সোমবার যোগ দেবেন।

আজ যোগদানকারী শিক্ষকরা হলেন—বাংলা বিষয়ের মোঃ হাসিবুর রহমান হিমেল, গণিতের মোঃ সাজ্জাদ হোসেন, ইংরেজির মোঃ শহীদ আফ্রিদি, ইসলাম ধর্মের মোঃ কামরুল হাসান, হিন্দুধর্মের রাজীব সরকার, কৃষি শিক্ষার মরিয়ম আক্তার এবং ব্যবসায় শিক্ষার মোঃ সজিব রায়হান।

শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন। নতুন শিক্ষক যোগদান করায় এখন পাঠদান কার্যক্রম নিয়মিত হবে এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহীন উদ্দিন বলেন, শিক্ষক সংকট পূরণ হওয়ায় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এতে একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয় অভিভাবকেরা নতুন শিক্ষক নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, এ নিয়োগ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।