আহত যোদ্ধাকে অটোরিকশা উপহার দিলো ওয়ারিয়র্স জুলাই | Daily AjKaler Kontho

আহত যোদ্ধাকে অটোরিকশা উপহার দিলো ওয়ারিয়র্স জুলাই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৫, ৫:০২ অপরাহ্ন
আহত যোদ্ধাকে অটোরিকশা উপহার দিলো ওয়ারিয়র্স জুলাই

ব্যুরো চীফ ময়মনসিংহ : এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে আহত এক মুক্তিযোদ্ধাকে অটোরিকশা প্রদান করেছে “ওয়ারিয়র্স জুলাই” নামের একটি সংগঠন। ময়মনসিংহে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এবং জেলা প্রশাসক মুফিদুল আলম।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “জাতির জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই অটোরিকশা যেন তার জীবনে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য আনে, সেটিই আমাদের চাওয়া।”

অনুষ্ঠানে ওয়ারিয়র্স জুলাই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও সমাজের অসহায় ও অবহেলিত মানুষদের পাশে থাকতে চায় এবং নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

উপস্থিত সকলেই এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি