
কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু করা হয়েছে। এখন থেকে প্রতি শনিবার ও মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানান, “সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় এই আল্ট্রাসনোগ্রাম সেবা চালু করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এই সেবা সহজলভ্য হলে রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে।”
স্থানীয়দের মতে, এই উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত। এর ফলে রোগ নির্ণয়ের জন্য আর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে না এবং কম খরচে, সরকারি ব্যবস্থাপনায় মানসম্মত চিকিৎসা গ্রহণ সম্ভব হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক জানিয়েছে, আগ্রহী সেবাগ্রহীতারা যথাসময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সহজেই আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করাতে পারবেন।
উল্লেখ্য, এই সেবার মাধ্যমে মুরাদনগরের স্বাস্থ্যসেবায় আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ অগ্রসর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/রাহাত/শরীফ
আপনার মতামত লিখুন :