কুয়াকাটায় জেলে নারীদের নিয়ে ফেডারেশন গঠন সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুয়াকাটায় জেলে নারীদের নিয়ে ফেডারেশন গঠন সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
কুয়াকাটায় জেলে নারীদের নিয়ে ফেডারেশন গঠন সভা অনুষ্ঠিত

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘জেলে নারী ফেডারেশন’ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা অডিটরিয়ামে ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিঁড়ি’র উদ্যোগে এবং উত্তরণ ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

সিঁড়ির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট চান চান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সংস্থার অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান, ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার আবু ইমরান, কুয়াকাটা পৌরসভার উচ্চমান সহকারী জয়দেব চন্দ্র গয়ালী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিঁড়ির ফিশনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস। সভায় ২৫ জন জেলে নারী অংশগ্রহণ করেন। প্রাথমিক দলসমূহের লিডারদের নিয়ে গঠিত এ সভায় মোসা: আমেনাকে সভাপতি ও সাবিনা ইয়াসমিনকে সহ-সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

সভায় সার্বিক সহযোগিতা করেন ফিশনেট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মেন কোন নাইন ও নেওয়েন।

আজকালের কন্ঠ/রাহাত/মিজান