শহীদ আবু সাঈদের সাহসী আত্মত্যাগই তাঁকে গত ১৫ বছরের সকল শহীদের প্রতীকে পরিণত করেছে, জহির উদ্দিন স্বপন | Daily AjKaler Kontho

শহীদ আবু সাঈদের সাহসী আত্মত্যাগই তাঁকে গত ১৫ বছরের সকল শহীদের প্রতীকে পরিণত করেছে, জহির উদ্দিন স্বপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
শহীদ আবু সাঈদের সাহসী আত্মত্যাগই তাঁকে গত ১৫ বছরের সকল শহীদের প্রতীকে পরিণত করেছে, জহির উদ্দিন স্বপন

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল–১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, “শহীদ আবু সাঈদের সাহসী আত্মত্যাগই তাঁকে গত ১৫ বছরের সকল শহীদের প্রতীকে পরিণত করেছে।”

গত ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ এবং বিশেষ করে ‘জুলাই শহীদ’দের স্মরণে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন,“গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও অধিকার আদায়ে যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে যত শহীদের রক্ত ঝরেছে, আবু সাঈদের আত্মত্যাগ তারই প্রতীক হয়ে উঠেছে। তাঁর সাহসিকতা নিপীড়িত মানুষের রক্তমাখা ইতিহাসে এক প্রতীকী বিস্ফোরণ—যা গত ১৫ বছরের সব শহীদের আর্তনাদের সম্মিলিত প্রতিধ্বনি বহন করে।”

তিনি বলেন, “আবু সাঈদ কেবল একজন ব্যক্তি নন, তিনি এক চলমান লড়াইয়ের প্রতীক। তাঁর রক্ত আজ আমাদের প্রশ্ন করে—এই রাষ্ট্র কাদের? এই গণতন্ত্র কার?”

১৬ জুলাই ২০২৫ বুধবার দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি’র আয়োজনে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদের ১৫ বছরে নিহত জুলাই-শহীদ সহ সকল শহীদদের স্মরণসভায় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

একইদিন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি’র প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান স্বপন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন। প্রতিনিধি সভায় দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন