গভীর রাতেও মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে বিনা মূল্যে গর্ভবর্তী মায়ের ভেলিভারি সেবা কার্যক্রম | Daily AjKaler Kontho

গভীর রাতেও মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে বিনা মূল্যে গর্ভবর্তী মায়ের ভেলিভারি সেবা কার্যক্রম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
গভীর রাতেও মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে বিনা মূল্যে গর্ভবর্তী মায়ের ভেলিভারি সেবা কার্যক্রম

মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : গত রাত ১ টার সময় মাইটভাংগা ইউনিয়ন পরিবার কল্যান সহকারী আইরিন আক্তার এর সহযোগীতায় মাইটভাংগা ১ নং ওয়ার্ড হতে ১ জন গর্ভবর্তী মাকে মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আনা হয়।

ঐ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবার কল্যান পরিদর্শিকা পপি দে। রাত ১ টা হতে সকাল ৭ টা পর্যন্ত ওনার আন্তরিক প্রচেষ্টা ও চিকিৎসা সেবার মাধ্যমে সকাল ৭ টায় উক্ত মহিলা কন্যা সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছেন।

রোগী ও আত্বীয়স্বজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুছাপুর পরিবার কল্যান পরিদর্শিকা পপি দে ও মাইটভাংগা ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী আইরিন আকতার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। গভীর রাতে ১ জন প্রসুতি মায়ের পাশে থেকে সহযোগীতা করার জন্য।

আজকালের কন্ঠ/রাহাত/এমদাদ