"এসো, আমরা বাংলাদেশকে কলঙ্কমুক্ত করি আজ মা কাঁদে, বোন লজ্জায় মুখ লুকায়" | Daily AjKaler Kontho

“এসো, আমরা বাংলাদেশকে কলঙ্কমুক্ত করি আজ মা কাঁদে, বোন লজ্জায় মুখ লুকায়”


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
“এসো, আমরা বাংলাদেশকে কলঙ্কমুক্ত করি আজ মা কাঁদে, বোন লজ্জায় মুখ লুকায়”

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি : এক সময় মানুষের আশা ছিল এই দেশের দায়িত্ব যাঁরা নেবেন, তাঁরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন, আস্থা ফিরিয়ে আনবেন।

কিন্তু আজ সেই আস্থা ভেঙে চুরমার। আজকের বাংলাদেশ এক গভীর মানবিক সংকটে—যেখানে নারী নির্যাতন, ধর্ষণ ও বিচারহীনতার ছায়া আমাদের বিবেককে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে।

ধর্ষণের করাল থাবায় দেশের মা-বোনেরা আজ নিরাপত্তাহীন।
অপরাধীরা বুক ফুলিয়ে চলে, আর ভুক্তভোগীরা ন্যায়বিচারের আশায় চেয়ে থাকে এক অন্ধকার আকাশের দিকে।

এই কি সেই বাংলাদেশ, যার জন্য লক্ষ শহীদ প্রাণ দিয়েছিলেন?
কেন এই নৈঃশব্দ্য?
কেন আমরা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাই?
কোথায় সেই জাতিস্বত্বা, যেখান থেকে একাত্তরের স্বাধীনতার চেতনা জন্ম নিয়েছিল?

এখন আর চুপ করে থাকার সময় নয়।
এখন সময়—একসঙ্গে জেগে ওঠার,
এখন সময়—অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার,
এখন সময়—সম্মান রক্ষায় আপসহীন হওয়ার।

এই লড়াই কোনো দলের নয়।
এই লড়াই কোনো মতবাদের নয়।
এই লড়াই আমাদের সবার আমার, আপনার, ১৮ কোটি মানুষের বিবেকের লড়াই।

এসো, আমরা সবাই মিলে মা-বোনের ইজ্জত রক্ষা করি।
এসো, আমরা সবাই মিলে বাংলাদেশকে নিরাপদ, সম্মানিত ও কলঙ্কমুক্ত করি।
এই দেশ আমাদের—এই দায়িত্বও আমাদের সবার।

আজকালের কন্ঠ/রাহাত/সাহাবুল