মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার মৃত্যু | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধার মৃত্যু

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জোবেদা খাতুন(৭২) নামের এক বৃদ্ধ মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরিবার সুত্রে জোবেদা খাতুন প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন।জোবেদা খাতুন মোহন গন্ঞ্জ ২নংওয়ার্ড টেংগাপাড়া কলেজ রোড়ের মৃত মোঃ মিছির মিয়ার স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) আনুমানিক ভোর ৫টা থেকে ৬টার মধ্যে জোবেদা খাতুন তার ছেলে বজলু রহমানের বসত ঘরের পুর্ব পাশে পুকুর পাড়ে আম গাছের নাইলনেররশি দিয়ে গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জোবেদা এবং তার মেয়ে রত্না এক সাথে ফজরের নামাজ পরে তার মেয়ে রত্না ঘরের কাজ করতে থাকে। এর ফাঁকে জোবেদা সকলের চোখ ফাঁকি দিয়ে তার ছোট ছেলে বজলু রহমানের ঘরের পুর্ব পাশে পুকুর পাড়ে আমগাছের ঢালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জোবেদার এক ছেলে দুই মেয়ে তারা সবাই আলাদা থাকে। বৃদ্ধা তার ছোট মেয়ে রত্নার বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, জোবেদার প্রথম স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে বর্তমান স্বামী আব্দুল গনি মিয়া। জোবেদার দ্বিতীয় সংসারে এক ছেলে দুই মেয়ে। সকালে বড় ছেলে তার মা জোবেদার ঝুলন্ত মরদেহ প্রথমে দেখে ছোট ভাই বজলু রহমানকে ডাক দিলে এসে দেখেন আমাগাছের সাথে ফাঁস নিয়েছে। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তকারী অফিসার এস আই শহীন আল সরকার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন ।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মৃতদেহ নেত্রকোনা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর জন্য প্রস্তুুত চলছে। এখনো পর্যন্ত পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/রাহাত/সুশীল