
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন। সন্তানের জন্মের এক সপ্তাহ পার হতেই ছেলের মুখ প্রকাশ করলেন তিনি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এবারও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়ানা। সদ্যোজাতের নাম রেখেছেন কিয়েনু রেফ ডোনাল।
শনিবার (২৮ জুন) ইনস্টাগ্রামে ছেলের প্রথম ছবি শেয়ার করে তিনি লিখেছেন, পরিচয় করিয়ে দিচ্ছি কিয়েনু রেফ ডোনালের সঙ্গে।ছবিতে দেখা যায়, তোয়ালে জড়ানো একরত্তি কিয়েনু ঘুমিয়ে আছে। ছোট্ট টুপি মাথায় দিয়ে পাশ ফিরে শুয়ে আছে সে।
ইলিয়ানার এই পোস্ট সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন ইলিয়ানা ও তার পরিবার।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :