পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা | Daily AjKaler Kontho

পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে যুব দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তর সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ আবহাওয়া কমিটির আহবায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে কামরুজ্জামান তুষার এবং সদস্য সচিব হিসেবে এমদাদুল হক মাসুদ রয়েছেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহবায়ক এবং বাকি ৩৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

এর আগে ২০২৩ সালের ০৫ সেপ্টেম্বর মারুফ হাসানকে আহবায়ক এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ০৮ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় নির্বাহী কমিটি পরবর্তীতে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জেলা আহ্বায়ক কমিটির আহবায়ক মারুক হাসান এবং যুগ্ম আহবায়ক বদিউজ্জামান শেখ রুবেল ও সদস্য রিয়াজ শিকদার কে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে আহ্বায়কের পদটি শূন্য হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে আহবায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল