
লক্ষীপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর হবে না। এর মৃত্যু ও দাফন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। কেউ যদি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায়, সেই সুযোগ এই দেশের মাটিতে আর দেওয়া হবে না।”
আজ মঙ্গলবার (২৪ জুন) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, হাজী মুসলিম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
১ জুলাই থেকে ৫ আগস্ট: ফ্যাসিবাদবিরোধী ময়দানে বিএনপি এ্যানি বলেন, “আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে বিএনপি সক্রিয় থাকবে। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে নতুন করে জানান দেব”এই দেশে স্বৈরশাসনের কোনো স্থান নেই।”
তিনি আরও বলেন, “এই প্রজন্মের কাঁধেই সবচেয়ে বড় দায়িত্ব। তারা বুঝে গেছে কারা তাদের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। অতীতে যেভাবে তরুণরা রাজপথে ছিল, এখনও তাদের জাগরণ দরকার।”
ফ্যাসিবাদ প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “জুলাই আন্দোলনে সারাদেশে, এমনকি লক্ষ্মীপুরেও ছাত্র-জনতা, নারী-পুরুষ নির্বিশেষে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ খুন করেছে। সাধারণ মানুষকে গুলি করে মারা হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “ক্ষমতা আঁকড়ে রাখার বাসনায় শেখ হাসিনার সরকার কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। আন্দোলনে যদি আরও লাশ লাগেতবুও তারা পিছপা হয়নি।”
তিনি বলেন, “আমাদের আন্দোলনের যে লক্ষ্য”তা যদি অর্জন না হয়, তবে জাতির কাছে আমরা ব্যর্থ হবো। আমরা যেই ঐক্যের কথা বলি, সেটি হতে হবে ইস্পাত কঠিন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট শাসন এবং তার দোসরদের বিরুদ্ধে এই ঐক্য গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা : অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আনোয়ার হোসেন বাচ্চু, সদস্য সচিব, চন্দ্রগঞ্জ থানা বিএনপি ফয়জুল আজিম, অফিসার ইনচার্জ (ওসি), চন্দ্রগঞ্জ থানা ।
আপনার মতামত লিখুন :