
মোঃ জয়নাল আবেদীন বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় মারমা সম্প্রদায়ের এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত মহিলার নাম উমেনু মারমানী মৃত্যুকালে তার বয়স ছিলেন ২৬ বছর তার স্বামীর নাম রিলা মারমা। গত রবিবার দিবাগত রাতে তার মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হয় সোমবার সকাল ৮টার দিকে। ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্যাকেটিং করে থানা নিয়ে যাওয়া হয়।
বাবুপাড়া কারবারি আবুমং মারমা ও স্থানীয়রা জানান, গলায় চারপাশে ফাঁস হওয়ার চিহ্ন রয়েছে এবং পেটে কিছুটা দাগ রয়েছে তবে ঘটনার দিন রাতে স্বামী বাসায় ছিলেন না। তিনি বাসায় একা ছিলেন, মহিলাটি প্রায় সময় মদ্যপান করে। অতিরক্ত মদ্যপান করলে মানুষের রাখ সৃষ্টি হয়। রাগের মাথায় তিনি নিজে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত হলে সঠিক রহস্য বের হতে পারে বলে মনে করছেন তারা।
আলীকদম থানার পুলিশ জানাই, এবিষয় ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।
আপনার মতামত লিখুন :