দেবিদ্বারের সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীম হাজিরা দিতে এসে গ্রেফতার | Daily AjKaler Kontho

দেবিদ্বারের সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীম হাজিরা দিতে এসে গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
দেবিদ্বারের সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীম হাজিরা দিতে এসে গ্রেফতার

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম (৪৫) ছাব্বির হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে এসে গ্রেফতার হয়েছেন।

সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে আসেন। হাইকোর্টের ডিরেকশন অনুযায়ী ৮ সপ্তাহ পর নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশনা অনুযায়ী আদালতে হাজিরা দিতে এসে তিনি আটক হন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ইয়াছির আরাফাত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম দেবিদ্বার পৌর এলাকার দেবিদ্বার গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলায় মেয়র সাইফুল ইসলাম শামিম এজহারভুক্ত আসামি ছিলেন।