নাটোরে সেনাবাহিনীর জোড়া অভিযান একই রাতে অস্ত্রসহ আটক ৮ দুষ্কৃতিকারী, জনমনে স্বস্তি | Daily AjKaler Kontho

নাটোরে সেনাবাহিনীর জোড়া অভিযান একই রাতে অস্ত্রসহ আটক ৮ দুষ্কৃতিকারী, জনমনে স্বস্তি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
নাটোরে সেনাবাহিনীর জোড়া অভিযান  একই রাতে অস্ত্রসহ আটক ৮ দুষ্কৃতিকারী, জনমনে স্বস্তি

নাটোর প্রতিনিধি : একই রাতে নাটোরের গুরুদাসপুর ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আটজন দুষ্কৃতিকারীকে আটক করেছে সেনাবাহিনী। চাঁদাবাজি ও হামলার প্রস্তুতির অভিযোগে এই জোড়া অভিযান জনমনে ফিরিয়ে এনেছে স্বস্তি ও আস্থা।

প্রথম অভিযানটি চালানো হয় ১৫ জুন রাত ১২টা ১৫ মিনিটে, গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট গ্রামে। অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের একটি দল স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজির চেষ্টা চালায়। এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

এর মাত্র কিছুক্ষণ পর, রাত ১টার দিকে নাটোর সদর উপজেলার শংকরভাগ এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। পুরনো শত্রুতা ও চাঁদাবাজির উদ্দেশ্যে ছয়জন ব্যক্তি হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়। সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরও দেশীয় অস্ত্রসহ আটক করে।

উদ্ধার হওয়া অস্ত্রসমূহ জব্দ করা হয়েছে এবং আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে আইনগত ব্যবস্থার জন্য।

সেনাবাহিনীর দ্রুত ও কৌশলী অভিযানে স্থানীয় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
একজন প্রবীণ গ্রামবাসী বলেন—

রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়েছিল, সেনাবাহিনী এসে যেন আলো ফিরিয়ে দিল।”