দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে যেসব জেলায় ঝড়ের আশঙ্কা | Daily AjKaler Kontho

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে যেসব জেলায় ঝড়ের আশঙ্কা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে যেসব জেলায় ঝড়ের আশঙ্কা

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের ১১ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।