শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত
আজকালের কণ্ঠ
প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
দ্বীন ইসলাম, ব্যুরো চীফ ময়মনসিংহ : বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গত ৩০ মে ২০২৫, শুক্রবার আয়োজিত এই কর্মসূচিটি ময়মনসিংহ শহরের আকুয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একইসঙ্গে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি তিতুমীর সরকার। তিনি বলেন, “শহীদ জিয়া আমাদের প্রেরণার উৎস। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জনগণের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাবো।”
উল্লেখ্য, অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :