নড়াইলে শর্ট নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন | Daily AjKaler Kontho

নড়াইলে শর্ট নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
নড়াইলে শর্ট নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর উদ্বোধন হয়েছে।শুক্রবার (২৩মে) বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের আয়োজনে এ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় মো. মগবুল হোসেন মোল্যার সভাপতিত্বে ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইঞ্জি. তাইবুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু প্রমুখ।