পালটাপালটি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান | Daily AjKaler Kontho

পালটাপালটি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
পালটাপালটি আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক উত্তেজনার জেরে উভয় দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়েছে ভারত ও পাকিস্তান। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর দ্য ডনের।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আগামী ২৪ জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনও বিমান প্রবেশ করতে পারবে না।