
সিনিয়র স্টাফ রিপোর্টার : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অবহেলিত জনপদ লোহালিয়া নদীর উপরে বগা সেতু বাস্তবায়নে সর্বদলীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাউফলের বগা লোহালিয়া নদীর উপর ৯ম চীন- বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের দাবিতে আজ শনিবার (১০মে) সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায়, ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ঢাকাস্থ বাউফল, দুমকি, দশমিনা ও গলাচিপা উপজেলার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।সকাল ১০টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার মধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক লোক জমায়েত হয়েছিল।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ হাই কোর্টের সহকারী অ্যাটর্নী জেনারেল, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. মুজাহিদুল ইসলাম শাহিন, ইঞ্জিনিয়ার রুমন, আনিচুর রহমান খান, মো. আলী আজম,জিএম ফারুক,আবদুল হালিম,মো. সবুজ,মো. খলিল মৃধা,মো. জাহিদুল ইসলাম খোকন,মো. হেলাল মুন্সী,মনির হোসেন,প্রমূখ।
বক্তারা অবিলম্বে বাউফলের বগার লোহালিয়া নদীতে চীন-বাংলাদেশ মৈত্রী সেতু বাস্তবায়নের জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।এই লোহালিয়া নদীতে বগা সেতুটি বাস্তবায়ন হলে বাউফল, দুমকি,দশমিনা ও গলাচিপা উপজেলা ২০ লাখ মানুষ উপকৃত হবে বলে জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :