চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সন্দ্বীপে মানববন্ধন | Daily AjKaler Kontho

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সন্দ্বীপে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সন্দ্বীপে মানববন্ধন
মো: এমদাদ হোসেন (সন্দ্বীপ) প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার যৌথ আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায়  সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড়ে  এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “একজন সিনিয়র সাংবাদিক ও সংগঠনের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা শুধু ন্যক্কারজনকই নয়, তা মুক্ত সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।” তাঁরা অবিলম্বে হুমকিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি এবং সঞ্চালনা করেন জাতীয় সংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোবারক হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুল। সংবাদকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন চারু মিল্লাত,ইলিয়াছ সুমন,নওশাদ আকরাম,মাহমুদুর রহমান,এমদাদ হোসেন, জাহিদুল ইসলাম শিহাব, আমিনুল ইসলাম।  সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মতিউর রহমান,মোহাম্মদ সাকিল খান , এআর রাশেদসহ প্রমুখ।