বারবার কারা নির্যাতিত, তবুও অটল—দুঃসময়ের লড়াকু সৈনিক মোঃ রাজিব হোসেন রাজিব | Daily AjKaler Kontho

বারবার কারা নির্যাতিত, তবুও অটল—দুঃসময়ের লড়াকু সৈনিক মোঃ রাজিব হোসেন রাজিব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ৬:০১ অপরাহ্ন
বারবার কারা নির্যাতিত, তবুও অটল—দুঃসময়ের লড়াকু সৈনিক মোঃ রাজিব হোসেন রাজিব

ব্যুরো চীফ ময়মনসিংহ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর ১ নং সহ সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন রাজিব, রাজনীতির কঠিন বাস্তবতা ও নির্যাতনের ভয়াবহ রূপও যাঁর মনোবলকে দমাতে পারেনি, তিনি হলেন মোঃ রাজিব হোসেন রাজিব। আন্দোলনের রাজপথে সাহসিকতার প্রতীক এই তরুণ নেতার সংগ্রামী জীবন প্রতিটি দেশপ্রেমিকের কাছে এক উদাহরণ।

বারবার গ্রেপ্তার, কারা নির্যাতন এবং মানসিক চাপে থেকেও তিনি কখনো হার মানেননি। রাজিব হোসেন শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন দৃঢ়চেতা সৈনিক। প্রতিকূল সময়েও সংগঠনের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং কর্মীদের প্রেরণা জুগিয়েছেন।

রাজপথে তাঁর অবিরাম উপস্থিতি, সংগঠনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং নেতৃত্বের গুণাবলি তাঁকে দলের কাছে একজন নির্ভরযোগ্য কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

রাজিব হোসেনের মত সংগ্রামী নেতাদের জন্যই আজও আন্দোলনের শিকড় মজবুত। তাঁর এই অদম্য পথচলা ও লড়াই যেন বহমান থাকে—এই প্রত্যাশাই সকলের।