
জামাল কাড়াল, বরিশালঃ বরিশাল নগরীর বাঘিয়া এলাকার একটি ডোবা থেকে দুদিন আগে অজ্ঞাতপরিচয় এক যুবকের ম*রদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এছাড়া যুবককে হ*ত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের বাসিন্দা হারুন সরদারের ছেলে সাকিব সরদার (২০) ও নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহজালাল সড়কের ভাড়াটিয়া মো. চানমিয়া হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার (২১)।
হ*ত্যার শিকার হাসান প্যাদা (৩০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা বকসির চর লাকুটিয়া এলাকার খোকন প্যাদার ছেলে।বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার জানান, গত ৫ এপ্রিল দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর বাঘিয়া এলাকায় কচুরিপানা ভর্তি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় অর্ধগলিত অবস্থায় একটি ম*রদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আজাদ বাদী হয়ে হ*ত্যা মামলা দায়ের করেন। পরে ম*রদেহ হাসান প্যাদার বলে তার স্ত্রী ও মা শনাক্ত করেন।গোয়েন্দা সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে সাকিব ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ*ত্যার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো স্থান থেকে হ*ত্যায় ব্যবহৃত হাসানের প্যান্টের বেল্ট, জুতা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, হাসান বিসিক এলাকার একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন।
গত ২ এপ্রিল বেতন পেয়েছিলেন। তাই তার টাকা ও মোবাইল ফোন নেওয়ার জন্য হ*ত্যার পরিকল্পনা করেন সাকিব ও মুন্না। সেই অনুযায়ী রাতে মা*দক সেবনের জন্য ডেকে নেন। মা*দক সেবনের এক পর্যায়ে তার কাছে টাকা চান।
তখন টাকা নেই বললে হাসানের পকেটে হাত দেন। এতে হাসান ক্ষিপ্ত হলে দুজনে মুখ চেপে ধরে কোমরের বেল্ট খুলে শ্বাসরোধ করে হ*ত্যার পর ম*রদেহ ডোবায় ফেলে দেন।ওসি বলেন, গ্রেপ্তার হওয়া দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :