শেরপুরে আজ ঈদ উদযাপন | Daily AjKaler Kontho

শেরপুরে আজ ঈদ উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শেরপুরে আজ ঈদ উদযাপন

শেরপুর প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের সাত গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যেকটি জামায়াতে দুইশ থেকে আড়াইশ মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভিতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে।

আগাম ঈদুল ফিতর পালিত গ্রামগুলো হলো, শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

স্থানীয়দের তথ্যমতে, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার মানুষেরা সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ পালন করে আসছে। মুসুল্লিদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।