বৈষম্য বিরোধী আন্দোলনে নি'হত পরিবারকে বিএনপির কেন্দ্রীয় নেতার ঈদ উপহার। | Daily AjKaler Kontho

বৈষম্য বিরোধী আন্দোলনে নি’হত পরিবারকে বিএনপির কেন্দ্রীয় নেতার ঈদ উপহার।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ২:২২ অপরাহ্ন
বৈষম্য বিরোধী আন্দোলনে নি’হত পরিবারকে বিএনপির কেন্দ্রীয় নেতার ঈদ উপহার।

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া নেত্রকোনা কলমাকান্দায় উপজেলায় চার সাহসী সন্তানের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল পক্ষ থেকে বিএনপির সর্বিক তও্বাবধানে ঈদ উপহার দেওয়া হয়।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ হন কলমাকান্দার আহাদুন, আব্দুল আল মামুন, সোহাগ মিয়া ও মেহেদী হাসান। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (২৮ মার্চ) শহিদ চার পরিবারের মোট ২৩ জন সদস্যের হাতে পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, পেন্ট, শার্ট, থ্রি-পিসসহ ঈদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার কায়সর কামাল এক বার্তায় বলেন, শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়। সেই প্রত্যাশা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সবসময় শহিদ পরিবারের সুখ-দুঃখে পাশে থাকব।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। তাঁদের স্মৃতি চিরভাস্বর রাখতে বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।