
সরিষাবাড়ী (জামালপুর )প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শুক্রবার সন্ধ্যায় গেনদারপাড়া এলাকায় ৫০০ মানুষকে ইফতার খাওয়ানো ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মাহে রমজান উপলক্ষে গরিব মানুষ, স্থানীয় গ্রামবাসী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের নিয়ে এ ইফতার ও মাহফিল করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি চানমিয়া চানু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, যমুনা সার কারখানা কোম্পানী লিমিটেডের সিবিএ সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।
গেন্দারপাড়া গ্রামের বাসিন্দা ও পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, মাহে রমজান উপলক্ষে গরিব দুঃখী, এলাকাবাসী, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :