
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মৎস্য ঘেরের ধানক্ষেত থেকে আব্দুর রহমান নামের এক ব্যক্তির ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার গোপীনাথপুরের আয়ুব আলীর মৎস্যঘেরের ধানক্ষেত থেকে নিহতের ম*রদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিদ্যুৎস্পর্শে তার মৃ*ত্যু হয়েছে। নি*হত আব্দুর রহমান গাজী (৪৮) সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের মৃ*ত. বাবর আলী গাজীর পুত্র। তিনি গোপীনাথপুর জনৈক অহিদের মৎস্য ঘেরের পাহারাদার ছিলেন। নি*হতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, নি*হত আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার রাতে ভাত খাওয়ার পর জনৈক অহিদের মৎস্য ঘেরের পাহারা দিতে বাড়ি থেকে বের হন।
সকালে তার ম*রদেহ পাশ^বতীর্ আইয়ুব আলী মৎস্য ঘেরের ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তার ম*রদেহ উদ্ধার করেন। চোর প্রতিরোধে ওই ধানক্ষেত সহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছিল। এ কারনে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমানের মৃ*ত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নি*হত আব্দুর রহমানের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ স্পর্শে তার মৃ*ত্যু হতে পারে। তিনি আরো জানান, নিহতের ম*রদেহ ম*য়দা তদন্তের জন্য সদর হাসপাতাল ম*র্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :