পরিক'ল্পিতভাবে সাংবাদিকের মোটরসাইকেল চু'রি, সর্বমহলে চলছে সমালোচনার ঝড়। | Daily AjKaler Kontho

পরিক’ল্পিতভাবে সাংবাদিকের মোটরসাইকেল চু’রি, সর্বমহলে চলছে সমালোচনার ঝড়।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
পরিক’ল্পিতভাবে সাংবাদিকের মোটরসাইকেল চু’রি, সর্বমহলে চলছে সমালোচনার ঝড়।

নিজস্ব প্রতিনিধি : দৈনিক ‘প্রলয়’ পত্রিকার মুক্তাগাছা প্রতিনিধি মীর সবুর আহমেদের মোটরসাইকেল পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিক সবুর কে প্রোগ্রামটি গণমাধ্যমে নিউজ প্রকাশের জন্য দাওয়াত দেয় বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় মুক্তাগাছা থানার নন্দিবাড়ী এলাকায় উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। অভিযোগ সূত্রে জানা যায়, এই সাংবাদিকের ময়মনসিংহ-ল-১১-৫০৬১ নস্বরের ১৫০ সিসি টিভিএস এপাসি মোটর সাইকেলটি চুরি হয়।

এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিয়া মটর সাইকেলটির কোন সন্ধান পাওয়া যায় না পাওয়ায় চুরির ঘটনায় মুক্তাগাছা থানার ওসি বরাবরে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। ওসি অভিযোগটি তদন্তের জন্য এসআই রতন চন্দ্র নাগকে হাওলা করেন।

কিন্তু পুলিশ সিআরপিসি ১৫৪, পিআরবি ২৪৪ (ক) ধারা অনুযায়ী পুলিশ আমলযোগ্য অপরাধ হিসেবে এই অভিযোগটি মামলা রুজু করতে বাধ্য। এই আইন লঙ্ঘন করে মামলা নিতে পুলিশ তালবাহানা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতিপূর্বে এই সাংবাদিক আওয়ামীলীগের দোসর বর্তমানে বিএনপির নেতা পরিচয় দিয়ে দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও কালোবাজারীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে।

এছাড়াও তিনি মুক্তাগাছার আইনশৃঙ্খলা, সামাজিক সমস্যা এবং নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশ করে থাকেন। একারণে তার প্রতি ক্ষীপ্ত হয়ে সাংবাদিকতার কাজকে বাধাগ্রস্ত করতে এই চুরি করেছে।চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ দোষীদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় সাংবাদিকদের।

এবিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দোষীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।