বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কু*পিয়ে হ*ত্যা | Daily AjKaler Kontho

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কু*পিয়ে হ*ত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৫, ৪:০০ অপরাহ্ন
বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কু*পিয়ে হ*ত্যা

জামাল কাড়াল বরিশালঃবরিশাল নগরীর কাউনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুরুজ গাজী নামের এক যুবককে কু*পিয়ে হ*ত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার সাথে থাকা নয়ন হাওলাদারের নামের আরেক যুবককে কু*পিয়ে জখম করা হয়েছে।

পরে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে অভিযুক্তদের বাড়িতে আ*গুন জালিয়ে দিয়েছে রবিবার রাতে নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বসে সুরুজ গাজী ও শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনের মধ্যে জালিয়াতি করে জমি বিক্রিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

এ সময় শাহিনের স্ত্রী সাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন দেশীয় অস্ত্র রাম দা নিয়ে সুরুজের উপর আক্রমন করে সুরুজ ও নয়নকে কু*পিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সুরুজের মৃ*ত্যু হয়। এবং নয়নকে গুরুত্বর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এদিকে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আ*গুন জালিয়ে দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে মৃ*তদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের বাড়িতে দেয়া আগুন নেভানোর চেষ্টা চলছে।