সিরাজদিখানে ক্লাব বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা | Daily AjKaler Kontho

সিরাজদিখানে ক্লাব বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা


মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
সিরাজদিখানে ক্লাব বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার ভাড়ারিয়া গ্রামে ক্লাব বাড়িতে নুর হোসেন এর ঘরে আগুন দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসী। সোমবার (২৫ আগষ্ট) রাত ১টার দিকে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন নুর হোসেনের স্ত্রী রাহাতুন বেগম সিরাজদিখান থানায় গিয়ে একটি অজ্ঞাতনামা সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, নুর হোসেন এবং তার স্ত্রী রাহাতুন বেগম ঘুমের মধ্যে হঠাৎ ধোঁয়ার কারণে তার শ্বাসরুদ্ধ হলে ঘুম ভেঙ্গে দেখেন বাড়িতে আগুন লেগেছে। তার চিৎকার শুনে ঘরের সবার ঘুম ভাঙ্গে। প্রতিবেশিরা তাদের চিৎকার শুনে আসলেও আগুনে তাপ ভয়াবহ থাকায় ঘরের প্রয়োজনীয় জিনিস পত্র ঘর থেকে বের করতে পারেননি। এসময় তাদের চিৎকার শুনে মুখোশ পড়া কিছু লোক দৌড়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় প্রতিবেশীরা এসে দ্রুত আগুন নেভায়।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ক্লাব বাড়িতে আগুনে দেওয়ার অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।