লোহাগড়ায় ১ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আপন দুই ভাই গ্রেফতার | Daily AjKaler Kontho

লোহাগড়ায় ১ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আপন দুই ভাই গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
লোহাগড়ায় ১ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ আপন দুই ভাই গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় একটি পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলিসহ মো. বাবুল শেখ ও মো. বিপুল শেখ নামে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।মো. বাবুল শেখ (৪২) ও মো. বিপুল শেখ (৩৫) নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।তিনি জানান রবিবার (২৩ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লোহাগড়া পৌর সভার কুন্দসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে আমেরিকা তৈরি একটি ৯ এম. এম. পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে এস. আই সুমন, সঙ্গীয় ফোর্স এস. আই মাসুদুর রহমান, এ. এস. আই ইয়াসিন ব্যপারী, কনস্টেবল রুবেল, প্রশান্ত, সবুর প্রতিদিনের ন্যায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও ডেভিল হান্ট গ্রেফতারের উদ্দেশ্য রাত্রী কালীন বিশেষ অভিযান কালীন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ সন্দেহ ভাজন তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে তল্লাশি করে আমেরিকা তৈরি একটি ৯ এম. এম. পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতাররা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি আরও বলেন বাবুল শেখের নামে থানায় এর আগে মাদকসহ অন্যান্য ১৭ টি মামলা রয়েছে এবং বিপুল শেখের নামে থানায় ২টি মামলা রয়েছে।