রানীনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস পালিত | Daily AjKaler Kontho

রানীনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
রানীনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস পালিত

আত্রাই রাণীনগর সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভির্যের মধ্যদিয়ে বৈষম্যবিহীন নতুন বাংলাদেশের ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাণীনগরে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নওগাঁর রাণীনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষদের ঢল নামে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, অন্যান্য সরকারি ও বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানাধরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

কর্মসূচির প্রথমেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম । রাণীনগর থানা তদন্ত অফিসার মোঃ মসলেম উদ্দিন, উপজেলা পরিষদ, রাণীনগর উপজেলা প্রেস ক্লাব,রাণীনগর উপজেলা গন অধিকার পরিষদ, আইন সুরক্ষা ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর ভাষা শহীদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার ১১টি উপজেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন করছে।