বদলগাছীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক আটক | Daily AjKaler Kontho

বদলগাছীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
বদলগাছীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক আটক

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন মন্ডল (৩৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

রবিবার(১৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করে আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী রোববার দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করছিল। এ সময় রিপন মন্ডল তাকে কৌশলে পুকুরের পশ্চিম পাড়ে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন তার আত্মচিৎকারে প্রতিবেশী আলাউদ্দিন এবং তার বাবা ছুটে এলে রিপন পালিয়ে যান। এরপর সে পরিবার স্থানীয় লোকজনকে ঘটনাটি জানায়। এরপর সন্ধ্যায় পুলিশকে খবর দিয়ে স্থানীয়রা রিপনকে পুলিশের হাতে তুলে দেয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহাজাহান আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে বদলগাছী থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেন। সেই মামলায় রিপনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।