
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ক আলোচনা সভা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল। এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা সহকারি প্রোগ্রামার নাঈমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন , সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।
এতে তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, তরুণ শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ে অবগত করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :