সরিষাবাড়ীতে যুবদের ভাবনা বিষয়ক আলোচনা সভা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে যুবদের ভাবনা বিষয়ক আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ২:২৩ অপরাহ্ন
সরিষাবাড়ীতে যুবদের ভাবনা বিষয়ক আলোচনা সভা

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ আজ সোমবার দুপুরে যুবদের ভাবনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনিক সূত্রে জানা গেছে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদকের সামনে রেখে উপজেলা ও পৌরসভার যুবকদের আমরা বিষয় ক আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, যুবক হীরক জ্যোতি সরকার প্রমুখ।

ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, যুবকদের দেশ সেবায় এগিয়ে আসতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।