Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৭, ২০২৫ , ২:২৩ অপরাহ্ণ

সরিষাবাড়ীতে যুবদের ভাবনা বিষয়ক আলোচনা সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ আজ সোমবার দুপুরে যুবদের ভাবনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনিক সূত্রে জানা গেছে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদকের সামনে রেখে উপজেলা ও পৌরসভার যুবকদের আমরা বিষয় ক আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, যুবক হীরক জ্যোতি সরকার প্রমুখ।

ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, যুবকদের দেশ সেবায় এগিয়ে আসতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রিন্ট করুন