দেবিদ্বারে জামায়েত ইসলামের সাংবাদিক সম্মেলন | Daily AjKaler Kontho

দেবিদ্বারে জামায়েত ইসলামের সাংবাদিক সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
দেবিদ্বারে জামায়েত ইসলামের সাংবাদিক সম্মেলন

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ২৫ জানুয়ারি কর্মী সম্মেলন সফল করা উপলক্ষে বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করেছে।

গত বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় স্থানীয় ডায়না হোটেল এন্ড রেষ্টুরেন্টে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার জামাতে ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের গায়েবী মামলায় গ্রেপ্তার করে মাসের পর মাস কারাগারে বন্দি রেখে পুরো বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে।

শুধু মাত্র দেবীদ্বারেই দুই শতাধিক নেতা-কর্মী ফ্যাসিস্টদের জুলুমের শিকার হয়ে কারাবরণ করতে হয়েছে। আজ আমরা মুক্ত, তাই ১৫ বছর পর আগামী ২৫ জানুয়ারি দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি হাই স্কুল মাঠে বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করেছি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপজেলা আমীর অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আমীর ফেরদৌস আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- কুমিল্লা (উঃ) জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসরাম শহীদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, এসএ সরকারী কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, পৌর সেক্রেটারি মো. ওয়ালী উল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার, মাওলানা রুহুল আমিন সরকার, মো. তমিজ উদ্দিন প্রমূখ।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ।