জাতীয় শিক্ষক দিবসে শিক্ষকদের রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাতীয় শিক্ষক দিবসে শিক্ষকদের রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
জাতীয় শিক্ষক দিবসে শিক্ষকদের রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৯ জানুয়ারি) উপজেলার চন্ডিপুর বাজারের প্রধান সড়কে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।দুপুর ১২ টার দিকে কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রেলি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়ে এসে রেলীটি শেষ হয়।

রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি এম.আহসানুল হক ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার রায়, আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সরোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষক ও কর্মচারীবৃন্দ।