চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজাকে শ্যোন অ্যারেস্ট | Daily AjKaler Kontho

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজাকে শ্যোন অ্যারেস্ট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজাকে শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রাম ব‍্যুরো : চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।

আজ রোববার (১২ জানুয়ারি) সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

এদিন সকালে কড়া নিরাপত্তায় আটটায় আবু রেজা নদভীকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গত ১৫ ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে নদভীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে ঢাকার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের করা ৫ মামলায় নদভীকে রোববার আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা কারাগার থেকে আবু রেজা নদভীকে চট্টগ্রামে আনা হয়।সকালে আদালতে হাজির করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।