
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এ সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী অনন্যা একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন।
আদিত্যের সঙ্গে ব্রেকআপের পর থেকে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িছেন অনন্যা। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। সেখান থেকেই গুঞ্জন শুরু হয়।
এক সাক্ষাৎকারে বিয়ে ও সন্তান নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান- এর জবাবে অনন্যা বলেন, এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে সুখী বিবাহিত জীবনে দেখতে চাই। আমার নিজস্ব বাড়ি প্রয়োজন, সন্তান নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
২০১৯ সালে মাত্র ২১ বছর বয়সে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার ২’-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন অনন্যা। এ সিনেমায় টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া ছিলেন সহ-অভিনেতা।
আপনার মতামত লিখুন :