
চট্টগ্রাম ব্যুরো : পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নীতি থাকলে নীতিমালা কার্যকর হচ্ছে না। ৫৯২ টি পত্রিকা প্রকাশ হয় কিন্তু হকাররা ৪৬ টি পত্রিকা হকাররা নেয় বাকীগুলো নেয় না। সর্বাধিক প্রচারের তালিকা দুর্নীতি মাধ্যমে ঠিক করা হয়। ৪৬ টি টিভি চলাচলের বাজার নেই অনেকে তাই কার্ড বিক্রি করে। কার্যকর নীতিমালা সুপারিশ করে যেতে পারবো তা বাস্তবায়ন করবে সরকার। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, দুপুরে গনমাধ্যম নীতিমালা সংষ্কার প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন জাতীয় নিরাপত্তা হুমকি কথা বলে অনেক সাংবাদিকদের কন্ঠ রোধ করা হতো এ ব্যাপারে যথাযথ সুপারিশ করার ঘোষনা দেন।
চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম জেলার পাশাপাশি কক্সবাজার, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন পত্রিকা, অনলাইনের সম্পাদক, প্রকাশক ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কমিশন প্রধানের কাছে বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন সাংবাদিকরা। তারা বলেন, সংবাদপত্র প্রকাশ ও অনুমতি প্রদানের ব্যবস্থাপনায় ক্ষমতার অপপ্রয়োগ হয়েছে। যা ভবিষ্যতে বন্ধ করার সুনির্দিষ্ট সুপারিশ করার জন্য কমিশনের প্রতি আহবান জানানো হয়। সংবাদমাধ্যমকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সংবাদমাধ্যমে কর্মরত সবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ও আলোচনা করা হয়। অর্থনৈতিক নিশ্চয়তা ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়ে বলে অভিমত দেওয়া হয়।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান উপস্থিত ছিলেন। ##
আপনার মতামত লিখুন :